রংপুর বিভাগে করোনায় ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

রংপুর বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১২ জন মারা গেছেন। একই সঙ্গে ১ হাজার ২৮৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২৪২ জনের। করোনা শনাক্তের হার ১৮ দশমিক ৭৭। এ নিয়ে বিভাগে করোনা রোগীর সংখ্যা মোট ৫০ হাজার ৪৫০। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে দিনাজপুরের পাঁচজন, ঠাকুরগাঁওয়ের তিনজন, রংপুরের দুইজন এবং নীলফামারী ও কুড়িগ্রামের একজন করে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় ২৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুর জেলার ৩৯ জন, দিনাজপুরের ৪৮ জন, কুড়িগ্রামের ৫৫ জন, নীলফামারীর ২৩ জন, ঠাকুরগাঁওয়ের ৩১ জন, গাইবান্ধার ১৩ জন, পঞ্চগড়ের ২৫ জন ও লালমনিরহাটের ৮ জন। এ নিয়ে বিভাগে করোনা রোগীর সংখ্যা ৫০ হাজার ৪৫০।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন ১২ জন নিয়ে বিভাগে করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ১ হাজার ১০৪। এর মধ্যে দিনাজপুর জেলার সর্বোচ্চ ৩০৭ জন, রংপুরের ২৬০ জন, ঠাকুরগাঁওয়ের ২১৮ জন, পঞ্চগড়ের ৬৬ জন, নীলফামারীর ৭৮ জন, লালমনিরহাটের ৫৮ জন, কুড়িগ্রামের ৬০ জন ও গাইবান্ধার ৫৭ জন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।