রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ৯ জনের মৃত্যু
রংপুর বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় ৯ জন মারা গেছেন। এই সময় ৩৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১.৭৩। আজ শুক্রবার রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলামের পাঠানো প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৮০৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে । এর মধ্যে দিনাজপুর জেলার ৯৫, ঠাকুরগাঁওয়ের ১০১, নীলফামারীর ১৮, পঞ্চগড়ের ২১, কুড়িগ্রামের ৩৬, লালমনিরহাটের ১৫, গাইবান্ধার ২৭ ও রংপুরের ২৩ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঠাকুরগাঁওয়ের ৪, দিনাজপুরের ৩ এবং লালমনিরহাট ও পঞ্চগড়ের ১ জন করে রয়েছেন।
রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৪৮৩ জন। এর মধ্যে দিনাজপুর জেলার ১৭৫, রংপুরের ১০৮, ঠাকুরগাঁওয়ের ৬৯, পঞ্চগড়ের ২২, নীলফামারীর ৩৮, লালমনিরহাটের ২১, কুড়িগ্রামের ২৭ ও গাইবান্ধার ২৩ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৭ জন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।