রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ৯ জনের মৃত্যু, শনাক্ত ৫০ হাজার ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক করোনা আক্রান্ত রোগী
ফাইল ছবি

রংপুর বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে ২৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৫০ হাজার ১১৭। আজ শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ৫৫৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৮ দশমিক ৬৭ শতাংশ।

এর মধ্যে দিনাজপুরে সর্বোচ্চ ৮৩ জন শনাক্ত হয়েছে। এ ছাড়া রংপুর জেলায় ৫৭ জন, কুড়িগ্রামে ৪৩ জন, নীলফামারীতে ১৪ জন, ঠাকুরগাঁওয়ে ৩৭ জন, গাইবান্ধায় ৩৪ জন, পঞ্চগড়ে ১১ জন ও লালমনিরহাটের ১২ জন শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ৫৮১ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুর জেলায় ৪ জন, ঠাকুরগাঁওয়ে ৩ জন, দিনাজপুর ও লালমনিরহাটে ১ জন আছেন। নতুন ৯ জন নিয়ে বিভাগে মোট ১ হাজার ৮৭ জনের করোনায় মৃত্যু হলো।

বিভাগের মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ৩০১ জন মারা গেছেন। এ ছাড়া রংপুরে ২৫৬ জন, ঠাকুরগাঁওয়ে ২১৩ জন, পঞ্চগড়ে ৬৬ জন, নীলফামারীতে ৭৭ জন, লালমনিরহাটে ৫৮ জন, কুড়িগ্রামে ৫৯ জন ও গাইবান্ধায় ৫৭ জনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।