সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে ১ হাজার ১৪৮ জনের করোনায় মৃত্যু হলো। আজ বুধবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত বিভাগে ৮৯৩ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪ দশমিক ৩৭।
গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলায় রয়েছে সর্বোচ্চ ২৮ জন আছেন। এ ছাড়া সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ৬ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট ৫৪ হাজার ৩৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৩ হাজার ৪৭৬ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২২৮ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬১১ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ৬২ জন শনাক্ত হয়েছে।
বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯৩ জন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৮৩ জন চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া সুনামগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে ৩ জন চিকিৎসাধীন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, করোনা সংক্রমণের হার কমলেও সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।