দৌড়ে গোমর ফাঁস

পথচারী বেশে সড়কের এক পাশ দিয়ে হাতে একটি ব্যাগ নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। কেউ বুঝতে পারবে না তাঁর ব্যাগটিতে কী আছে। কিন্তু পুলিশ দেখে দৌড়ে পালাতে গিয়ে ধরা পড়েন তিনি। পুলিশ তল্লাশি করলে ব্যাগ থেকে বেরিয়ে এল এক কেজি গাঁজা।
শেরপুর থানার ওসি আলী আহমেদ হাশমী বলেন, গত শনিবার বিকেল পাঁচটায় উপজেলার কৃষ্ণপুর সড়কে এ ঘটনা ঘটে। উদ্ধার করা গাঁজার মূল্য ১৫ হাজার টাকা। তাঁর নাম আবু তালেব (২৭)। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার চরপ্রুফমণ্ডব গ্রামের বাসিন্দা তিনি। আটক আবু তালেব স্বীকার করেছেন, তিনি মাদক বিক্রেতা।