আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

জাতীয় দলের সাবেক ক্রিকেটার আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সাহিদা (২৫)। রাজধানীর মহাখালী ডিওএইচএসে আকরাম খানের বাসার পাশে থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

আকরাম খান খবর দিলে রোববার রাত ১১টার দিকে ঘটনাস্থলে যায় কাফরুল থানা-পুলিশ। কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসিব বলেন, মহাখালী ডিওএইচএসে ৩ নম্বর রোডের ১৫৭ নম্বর বাসার কাছ থেকে আকরাম খানের গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়। এই স্থানের আলামত সংগ্রহ করে মরদেহটির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

মরদেহটি আকরাম খানের বাসার গৃহকর্মীর কি না জানতে চাইলে এসআই মো. হাসিব বলেন, ‘আমাদের সঙ্গে আকরাম খানও আছেন। তাঁরা খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ।’