সাবেক মেয়র তাপসের ‘বিশেষ প্রতিনিধি’ খোরশেদ আলম গ্রেপ্তার

গ্রেপ্তার খোরশেদ আলম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি হিসেবে পরিচিত ছিলেন। সোমবার তাঁকে গ্রেপ্তার করেছে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি টিমছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি হিসেবে পরিচিত খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি টিম সোমবার রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

খোরশেদ আলমকে গত বছর ছাত্র–জনতার অভ্যুত্থানকালে কিশোর আবদুল্লাহ সিদ্দিক হত্যা মামলায় জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে সিআইডি সূত্রে জানা গেছে।

গত বছরের ৪ আগস্ট ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ের কছে গুলিতে আবদুল্লাহ সিদ্দিক নিহত হয়। পরে এ ঘটনায় ধানমন্ডি থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের পরিদর্শক ফজলুল হক খান তদন্ত করছেন।