কিডনি কেনাবেচা চক্রের হোতাসহ গ্রেপ্তার ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে সক্রিয় কিডনি কেনাবেচা চক্রের অন্যতম হোতা মো. আনিছুর রহমানসহ (২৯) পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব সদর দপ্তর থেকে পাঠানো খুদে বার্তায় বলা হয়, অবৈধভাবে কিডনি কেনাবেচা চক্রের কাছ থেকে অঙ্গীকারনামা ও ভুক্তভোগীদের সঙ্গে চুক্তির এফিডেভিট বা নোটারি পাবলিকের সনদ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। সেখানেই বিস্তারিত জানানো হবে।