রাজধানীর আদাবরে শিশু ধর্ষণচেষ্টায় রিকশাচালক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আদাবরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক রিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মাইনুদ্দিন। আজ শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া প্রথম আলোকে বলেন, শিশুটির পরিবার ওই রিকশাচালকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে।
ওসি এস এম জাকারিয়া বলেন, আদাবরের ওই শিশুটি তার মা–বাবার সঙ্গে বসবাস করে। আজ সন্ধ্যার পর শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন ওই রিকশাচালক। এ ঘটনা জানার পর ওই রিকশাচালককে লোকজন ধরে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মাইন উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।