সাত দিনেও সন্ধান নেই মিরপুর রূপনগর থেকে নিখোঁজ শিশু তানভীরের
রাজধানীর মিরপুরের রূপনগর এলাকা থেকে মো. তানভীর আহমেদ (১০) নামের এক শিশু হারিয়ে গেছে। ২০ আগস্ট মাদ্রাসায় যাওয়ার কথা বলে সে বাসা থেকে বের হয়। এরপর সাত দিন অতিবাহিত হলেও তানভীরের সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের ঘটনায় রূপনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন তানভীরের বাবা মো. আবদুর রহিম। তিনি বলেন, নিখোঁজ হওয়ার কয়েক দিন আগে মাদ্রাসার শিক্ষকেরা তাঁর ছেলেকে মারধর করেন। মারধরের ভয়ে তাঁর ছেলে বাসা থেকে বেরিয়ে মাদ্রাসায় না গিয়ে অন্য কোথাও চলে গেছে।
কেউ যদি তাঁর ছেলের সন্ধান পেয়ে থাকেন, তাহলে রোড নম্বর ৩০, রূপনগর আবাসিক এলাকা অথবা ০১৭৪৫–৪৭৫৪২৮ মুঠোফোন নম্বরে যোগাযোগের অনুরোধ জানান আবদুর রহিম।