পুলিশের বিশেষ অভিযানে হাজারীবাগ থেকে গ্রেপ্তার ২৫
বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে রাজধানীর হাজারীবাগে বিশেষ অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার দিনব্যাপী এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সবুজ হোসেন (২৯), রাহাত দমাদ্দার (২১), আজাদ হোসেন (৩৫), সোহানুর রহমান (২৮), মো. জুয়েল (২০), মো. ইসমাইল (৩৮), সবুজ মিয়া (৩৮), মো. মিজান (৩৮), আব্দুস সালাম (২২), রাসেল মিয়া (৩০), নাঈম হোসেন (৩৫), ওয়াসেল আহম্মেদ (২২), সিরাজুল ইসলাম (৩৮), মো. কাউছার (২৩), ফয়সাল মাহমুদ (২৫), সুমন আলী (৩৮), বিভাষ মিত্র (২৯), জাকির হোসেন (২০), কীত্তন মন্ডল (৩৩), ইসতিয়াত শাহরিয়ার (২৫), রেজোয়ান ইসলাম রনি (৩১), মো. ইব্রাহিম (১৯), আব্দুল কুদ্দুস (৬০), মো. রফিক (৬০) ও জুবায়ের আলম (২৫)।