কম্বোডিয়ায় মানব পাচার চক্রের সদস্য সন্দেহে রাজধানীতে গ্রেপ্তার ১

গ্রেপ্তারপ্রতীকী ছবি

কম্বোডিয়ায় মানব পাচার চক্রের সদস্য সন্দেহে মো. শাহাদাত হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে শাহাদাতকে গ্রেপ্তার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা গেছে, শাহাদাত বিমানবন্দর থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। তিনি কম্বোডিয়ায় মানব পাচার চক্রের অন্যতম সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

গ্রেপ্তার শাহাদাতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।