বেপরোয়া মোটরসাইকেল: প্রতিবাদ করায় মালিবাগে দুই ভাইকে ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামলা
প্রতীকী ছবি

রাজধানীর মালিবাগ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে মারধর ও ছুরিকাঘাত করেছে একদল সন্ত্রাসী। রোববার সন্ধ্যায় মালিবাগ মোড়ে এ ঘটনা ঘটে। হামলায় তাহসিম খান (২৫) ও তাঁর ছোট ভাই তাহমিদ খান (২৩) আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত তাহমিদ খান প্রথম আলোকে বলেন, ১০–১২ জন উচ্ছৃঙ্খলভাবে ৩-৪টি মোটরসাইকেল চালাচ্ছিল। এতে তাঁর বড় ভাই তাহসিমের মোটরসাইকেল চালাতে সমস্যা হচ্ছিল। প্রতিবাদ করায় তারা হামলা চালায়। এ ঘটনার আধা ঘণ্টা পর ওই কিশোরেরা তার ওপরও হামলা করে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, আহত যুবকদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।