বাড্ডায় গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বাড্ডা এলাকার একটি বাসা থেকে সোনিয়া (২০) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, সোনিয়া আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, আজ রোববার ওই গৃহকর্মীর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পুলিশের কর্মকর্তা মেহেদী হাসান আরও বলেন, বাড্ডার ময়নারবাগের ওই বাসায় ৮-৯ মাস ধরে কাজ করে আসছিলেন সোনিয়া। বাসাটিতে এক নারী ও তাঁর দুই মেয়ে থাকতেন। সোনিয়ার বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায়।