প্রবাসীর স্ত্রীর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৃহবধূর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে এরশাদ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। চট্টগ্রাম, ১৮ জুলাই
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে এক গৃহবধূর ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম এরশাদ হোসেন (৩৪)। গতকাল সোমবার রাতে নগরের দক্ষিণ মধ্যম হালিশহর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সিনহা প্রথম আলোকে বলেন, ঘটনার শিকার গৃহবধূ এরশাদের প্রতিবেশী। তাঁর স্বামী প্রবাসী। কিছুদিন আগে নগরের একটি রেস্তোরাঁয় খেতে যান তাঁরা। ওই সময় কৌশলে গৃহবধূর দুটি ছবি তুলে রাখেন এরশাদ। ছবিগুলো ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে শারীরিক সম্পর্কের জন্য চাপ দিতে থাকেন তিনি।

পুলিশ কর্মকর্তা সঞ্জয় কুমার সিনহা বলেন, এ ঘটনায় গত রোববার মামলা করেন ওই গৃহবধূ। পরদিন সোমবার অভিযান চালিয়ে এরশাদকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাঁকে।