আদালতে থেকে ফেরার পথে খুন হন মামুন

সিসিটিভির ফুটেজে দেখা যায়, তারিক সাইফ মামুন দৌড়ে পালানোর চেষ্টা করছেন (বাঁয়ে)। দুই ব্যক্তি খুব কাছে থেকে তাঁকে গুলি করছেন (ডানে)

প্রায় ২৯ বছর আগের একটি হত্যা মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে রাজধানীর আদালতপাড়ার কাছে খুন হয়েছেন তারিক সাইফ মামুন (৫৫)। আজ সোমবার বেলা ১১টার দিকে ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে তিনি খুন হন। সিসিটিভিতে দেখা যায়, হামলাকারীরা খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায়।