আনিস আলমগীর, শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ

সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনছবি: ফেসবুক থেকে নেওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এই অভিযোগ এখনো মামলা হিসেবে থানায় নথিভুক্ত হয়নি। গতকাল রোববার দিবাগত রাত ২টার পরে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এই অভিযোগ দেন। অভিযোগে অন্য যে দুজনের নাম রয়েছে, তাঁরা হলেন—মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ।