আশরাফুল হত্যাকাণ্ডে দুই রকম ভাষ্য

রাজধানীর হাইকোর্ট মোড় এলাকায় কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হককে (৪২) হত্যা করা হয়।

রাজধানীর হাইকোর্ট মোড়ে কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক (৪২) হত্যায় জড়িত সন্দেহে জরেজুল ইসলাম (৩৯) ও শামীমা আক্তারকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব। র‍্যাব জানায়, আশরাফুলকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা আদায়ের পরিকল্পনা ছিল। অন্যদিকে, পুলিশের ভাষ্য, এটি ত্রিভুজ প্রেমের কারণে হয়েছে। জরেজুল ও শামীমা দুজনেই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।