তাহসিফ হত্যা মামলায় ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ড মঞ্জুর

আহমেদ শাহরিয়ার রেজা দীপকে (মাস্ক পরিহিত) নিয়ে তদন্তের কাজে যাচ্ছেন তদন্তকারীরাফাইল ছবি: প্রথম আলো

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় তার ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখিয়েছে নৌ পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত ১ টার পর রাতে তাহসিফের কে এম এনায়েতুল করিম রাজধানীর উত্তরখান থানায় হত্যা মামলা করেন। লাশ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আজ শনিবার তাঁকে সাতদিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়েছে। মামলায় অজ্ঞানামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

আরও পড়ুন

গত বৃহস্পতিবার রাতে দীপকে মোহাম্মদপুরের বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছিল পিবিআই। দুদিনেও মামলা না হওয়ায় তাকে নিয়ে কী সিদ্ধান্ত হবে, সেই আলোচনার মধ্যে শুক্রবার রাতে তাঁকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপরই তাহসিফের বাবা মামলা করেন। মামলায় পরিবারের তরফে সুনির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ না তুললেও ঘটনার তাহসিফের সঙ্গে থেকে আলোচনায় আসা দীপকে গ্রেপ্তার দেখানো হলো । মামলাটি তদন্ত করছে নৌ পুলিশ।

গতকাল শুক্রবার রাতে ঢাকার তুরাগ নদ থেকে লাশ উদ্ধারের দুই দিন পর তাহসিফের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হলো। গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসা থেকে বের হন বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ। এরপর রাত ১টা ৩৫ মিনিটে মাকে মুঠোফোনে বার্তা পাঠিয়ে জানান, তিনি বাসায় ফিরছেন। তবে এরপর আর বাসায় ফেরেননি। পরদিন বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাঁর লাশ উদ্ধার করে নৌ পুলিশ। প্রাথমিকভাবে অজ্ঞাতনামা হিসেবে মরদেহটি উদ্ধার করা হলেও পরে তাঁর সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করে পুলিশ।

আরও পড়ুন

পিবিআই জানিয়েছে, তাহসিফ নিখোঁজ হওয়ার আগে গত মঙ্গলবার সন্ধ্যার একটি সিসিটিভি ফুটেজে তাঁকে তাঁদের ভবনের নিচে এক ব্যক্তির সঙ্গে দেখা যায়। পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে তাহসিফের বন্ধু দীপ বলে শনাক্ত করেন। তাঁরা পরস্পরের সঙ্গে হাত মেলানোর পর আলাদা দুটি মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান। তাঁরা একসঙ্গে ছিলেন ও একসঙ্গে রাজবাড়ী ঘাট গিয়েছিলেন সেই কারণে জিজ্ঞাসাবাদের জন্য গত বৃহস্পতিবার রাতে আহমেদ শাহরিয়ার রেজা দীপকে প্রথমে হেফাজতে নেয় পিবিআই। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এটি তাহসিফের মোটরসাইকেল বলে ধারণা পুলিশের।

মামলায় যা বলা হলো

গত মঙ্গলবার সন্ধ্যার পর দীপ নামে এক জুনিয়রের ডাকে তাহসিফ বাসা থেকে বাইরে যান। রাত বেশি হলে ছেলে ফিরে না আসায় তাঁর মা বারবার ফোনে যোগাযোগ করলে তিনি জানান, কিছুক্ষণের মধ্যে ফিরবেন। পরে রাত ১ টা ৩৫ মিনিটে মেসেঞ্জারের মাধ্যমে তাহসিফের ফোন থেকে তার মায়ের ফোনে ভয়েস মেসেজ পাঠায়, ‘রওনা দিছি, আসতেছি।’ কিন্তু রাত পেরিয়ে পরদিন বিকেল হলেও তিনি ফিরে আসেননি। পরদিন সন্ধ্যায় বিকেল ৫ টা ২০ মিনিটে উত্তরখান থেকে নৌ পুলিশ ফোনের মাধ্যমে জানান, রাজাবাড়ি ঘাট উত্তরখান এলাকার তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন