ছাত্রদল নেতা নয়ন: চাঁদাবাজি, দখলবাজি
আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন হোসেনকে কারওয়ান বাজারে চাঁদা তোলার অভিযোগে গ্রেপ্তার করেছে ডিবি। তবে আদাবর এলাকায় তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি ও নানা অপরাধের অভিযোগ উঠেছে। মনসুরাবাদ হাউজিংয়ে সড়ক সংস্কার কাজে ভবনমালিকদের জোর করে নিজেদের লোক দিয়ে পানি-পয়ঃনিষ্কাশন লাইনের কাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা আদায় করা হতো। মাসুম বাবুলের বাড়ি দখলের চেষ্টার অভিযোগও আছে নয়নের বিরুদ্ধে। ডিবি এসব অভিযোগ খতিয়ে দেখছে।