ডিআইজির বাসায় অভিযান, মাদক উদ্ধার নিয়ে প্রশ্ন

রাজধানীর ভাটারা থানা এলাকায় পুলিশ হাউজিং-১ আবাসিকের ওই বাড়িতে সোমবার গভীর রাতে অভিযান চালায় ডিবিছবি: ভিডিও থেকে নেওয়া

ভাটারায় অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের বাড়িতে গভীর রাতে ডিবি অভিযান চালিয়ে ৮৫ জনকে গ্রেপ্তার করে। মাদকবিরোধী অভিযান বলা হলেও, উদ্ধার তালিকায় ৪ বোতল মদ, ১টি ইয়াবা ও সেবনের সরঞ্জাম থাকায় পুলিশ কর্মকর্তারাই বিস্মিত। পুলিশর উপকমিশনার ইলিয়াস কবীর জানান, আটক ব্যক্তিরা আগেই মাদক সেবন করে ফেলেছিল। জহিরকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। ইলিয়াস কবীর বলেছেন, অনলাইন প্ল্যাটফর্মে কক্ষ ভাড়া দিয়ে নিয়মিত পার্টি চলতো ওই বাড়িতে।