ডেমরায় ভাই ও ভাতিজার মারধরে এক ব্যক্তি নিহত: পুলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ডেমরায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই ও ভাতিজার কিল-ঘুষিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে ডেমরার মীরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুল আউয়াল (৬০)। তাঁর মেয়ে জান্নাতুল ফেরদৌস প্রথম আলোকে বলেন, তাঁদের তিন বোনের নামে বসতবাড়ি লিখে দিতে চেয়েছিলেন তাঁর বাবা। এ জন্য ছোট চাচা আবদুল মতিনের কাছে আজ সকালে বাড়ির জমির দলিল চেয়েছিলেন। তিনি দলিল দিতে অস্বীকার করলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তাঁর বাবাকে কিল-ঘুষি মেরে হত্যা করা হয়।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ছোট ভাই আবদুল মতিনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।