এক বাড়িতে এত অস্ত্র, দীপু গ্রেপ্তার
রাজধানীর মধ্য বাড্ডার বেপারিপাড়া থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী মেহেদী হাসান ওরফে দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। তার বাড়ি থেকে ১১টি অত্যাধুনিক বিদেশি অস্ত্র ও ৩৯৪টি গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মেহেদী সুব্রত বাইনের হয়ে রামপুরা, বনশ্রী, বাড্ডাসহ বিভিন্ন এলাকার অপরাধজগৎ নিয়ন্ত্রণ করতেন। গত বছর সুব্রত গ্রেপ্তার হলেও তার সহযোগীরা চাঁদাবাজি ও হত্যাকাণ্ডে জড়িত ছিল। মেহেদীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।