দুই বোনকে ভারতে পাচারে চারজনকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানব পাচার

ভারতে নারী পাচার চক্রের হোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চক্রের প্রধান রানা আহমেদ, তাঁর তিন সহযোগী মো. সুজন মিয়া, মো. সাহাবুদ্দীন ও নাইমুর রহমান। মঙ্গলবার ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সিআইডি জানায়, জরিনা ও শিউলি (ছদ্মনাম) নামের দুই বোনকে বেশি বেতনের চাকরি দেওয়ার কথা বলে ভারতে পাচার করেন চক্রের সদস্যরা। পরে ভারতের একটি পতিতালয়ে তাঁদের বিক্রি করা হয়। সেখানে ভুক্তভোগীরা যৌন নির্যাতনের শিকার হন।

পরবর্তী সময়ে যৌনপল্লি থেকে পালিয়ে ভারতীয় পুলিশের সহায়তায় গত ২২ মার্চ দেশে আসেন। ভুক্তভোগীদের মামলা তদন্ত করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।