এআই ক্যামেরা ফাঁকি দিতে প্রতারণামূলক কৌশল, জেল–জরিমানা

লাবলু হক

এআইভিত্তিক (কৃত্রিম বুদ্ধিমত্তা) ট্রাফিক নজরদারি ব্যবস্থা ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বরপ্লেটের তিনটি ডিজিট (সংখ্যা) ঢেকে সড়কে চলাচলের ঘটনায় এক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরে তাঁকে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তাঁকে এক মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেন এই আদালত।আজ মঙ্গলবার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।