১০ বছর পলাতক ছিনতাইকারী লিটন গ্রেপ্তার

গ্রেপ্তার লিটন (৪০)ছবি: প্রথম আলো

ঢাকা রেলওয়ে পুলিশ রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারী লিটনকে (৪০) গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার লিটনের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। এ ছাড়া কিশোরগঞ্জ সদর থানার একটি ছিনতাই মামলায় আদালত তাঁকে পাঁচ বছরের সাজা দিয়েছেন।

সাজা হওয়ার পর লিটন দীর্ঘ ১০ বছর ধরে পলাতক ছিলেন জানিয়ে পুলিশ সুপার বলেন, ঢাকা রেলওয়ে পুলিশের পক্ষ থেকে ছিনতাই ও অপরাধ দমনে নিয়মিত অভিযান চলমান।