দিনে বাসের হেলপার, রাতে ইয়াবা কারবারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোতালেব ওরফে রনি
ছবি: সংগৃহীত

রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে ১০০ ইয়াবা বড়িসহ মোতালেব ওরফে রনি (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, মোতালেব চিড়িয়াখানা-কেরানীগঞ্জ রুটে চলাচলরত দিশারী পরিবহনের বাসচালকের সহকারী (হেলপার)। তিনি কেরানীগঞ্জ থেকে যাত্রী তোলার সময় ফুফুর কাছ থেকে ইয়াবা নিয়ে ঢাকায় প্রবেশ করেন। রাতে পরিবহনের দায়িত্ব পালন শেষে রাজধানীর খুচরা বিক্রেতাদের কাছে ইয়াবা সরবরাহ করতেন।

ওসি মোহসীন বলেন, মোতালেবের ফুফুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গতকাল রাতেই মোতালেবের বিরুদ্ধে মিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।