জি কে শামীম আদালতের হাজতখানায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ রোববার সকালে আসামিদের আদালতের হাজতখানায় আনা হয়
ছবি: প্রথম আলো

প্রভাবশালী ঠিকাদার জি কে শামীম ও তাঁর সাত দেহরক্ষীকে কারাগার থেকে বিচারিক আদালতের হাজতখানায় আনা হয়েছে।

আজ রোববার সকালে আসামিদের আদালতের হাজতখানায় আনা হয়। আজ ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজের এই মামলার রায় ঘোষণার কথা রয়েছে।

শামীম ছাড়া মামলার অভিযোগপত্রভুক্ত অন্য সাত আসামি হলেন—দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, কামাল হোসেন, সামসাদ হোসেন, আমিনুল ইসলাম, সহিদুল ইসলাম ও জাহিদুল ইসলাম।

আরও পড়ুন

তিন বছর আগে ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর গুলশানের নিজ কার্যালয়ে সাত দেহরক্ষীসহ শামীম গ্রেপ্তার হন। তাঁর বিরুদ্ধে অস্ত্র, মাদক,অর্থ পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মোট চারটি মামলা হয়।

গ্রেপ্তারের আগে শামীম কখনো নিজেকে যুবলীগের সমবায়বিষয়ক সম্পাদক পরিচয় দিতেন। আবার কখনো পরিচয় দিতেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে। তিনি চলতেন সামনে-পেছনে সাতজন সশস্ত্র দেহরক্ষী নিয়ে।গণপূর্ত অধিদপ্তরের বড় কাজের প্রায় সবই ছিল তাঁর প্রতিষ্ঠানের কবজায়।

২০২০ সালের ৫ ফেব্রুয়ারি অস্ত্র মামলায় শামীম ও তাঁর সাত দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

আরও পড়ুন

২০১৯ সালের ২৭ অক্টোবর শামীমসহ তাঁর সাত দেহরক্ষীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় র‍্যাব। ২০২০ সালের ২ জানুয়ারি অভিযোগপত্র আমলে নেন আদালত।

অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলার অভিযোগপত্রে বলা হয়, শামীম একজন চিহ্নিত চাঁদাবাজ, টেন্ডারবাজ, অবৈধ মাদক ও জুয়ার ব্যবসায়ী। তাঁর দুষ্কর্মের সহযোগীরা উচ্চ বেতনভোগী। তাঁরা অস্ত্রের লাইসেন্সের শর্ত ভঙ্গ করে প্রকাশ্যে তা বহন ও প্রদর্শন করেছেন। এর মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টি করে টেন্ডারবাজি, মাদকের ব্যবসা ও চাঁদাবাজি করে আসছিলেন।

আরও পড়ুন
আরও পড়ুন