শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় ৯ কেজি সোনা উদ্ধার

সোনার বারপ্রতীকী ছবি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে ৮০টি সোনার বার উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) কর্মকর্তারা। উদ্ধার করা সোনার ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা। এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

গোপন তথ্যের ভিত্তিতে আজ রোববার বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ইকে-০৫৮২ ফ্লাইটের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষ কায়দায় লুকানো সোনার বারগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা প্রতিটি সোনার বারের ওজন প্রায় ১১৭ গ্রাম।

বিমানকর্মীদের জুতার ভেতর সোনার বার লুকিয়ে চোরাচালানের এ ঘটনায় কারা জড়িত, সোনা কোথা থেকে আনা হয়েছে এবং কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।