অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৫
‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যে শাহবাগ থানা এলাকা ১৪ জন, খিলগাঁও ও যাত্রাবাড়ী থেকে ৪ জন করে, হাজারীবাগ ও শেরেবাংলা নগর থেকে ৩ জন করে, লালবাগ থেকে ২ জন, কোতোয়ালি ১ জন, ডেমরা থেকে ১ জন, সূত্রাপুর থেকে ১ জন, মোহাম্মদপুর থেকে ১ জন ও বাড্ডা থেকে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহবাগ থানা এলাকা থেকে গ্রেপ্তার ১৪ ব্যক্তি হলেন মো. রমজান (১৯), কাউছার আহম্মেদ (৩৩), মো. আলম সরদার (৪২), মো. আইউব আলী (৩৩), মিজানুর রহমান (৩৮), মো. শাহদাত (২৪), এমসার ইউনুছ (৪০), মাইখেল চন্দ্র (২৮), আলী আহম্মেদ (২৬), ইয়াহিয়া ফেরদৌস হিটলার (৩০), লিমন (১৯), মো. করিম মিয়া (২৬), মো. দেলোয়ার হোসেন (৩৫) ও মো. রমজান আলী (২৪)। যাত্রাবাড়ী থানায় গ্রেপ্তার চারজন হলেন ইফতেখার রেজা (৪০), মামুন (৩০), রাজিব (২৬) ও শাওন ওরফে সেন্টু (২৮)। শেরেবাংলা নগর থানার পুলিশ গ্রেপ্তার করে এ বি এম মাহমুদুল বসরি (৩০), মো. জয়নাল হাওলাদার (৬৩) ও মো. সেলিমকে (৩০)। লালবাগ থানা থেকে গ্রেপ্তার করা হয় শাহীন বাপ্পী শামীম ওরফে সেলিম (২৫) ও আমির হোসেনকে (২৬)। কোতোয়ালি থানায় গ্রেপ্তার ব্যক্তি হলেন সাব্বির হোসেন (২৪)। ডেমরা থেকে গ্রেপ্তার করা হয় আক্তার হোসেনকে (৫৩) এবং সূত্রাপুর থানা থেকে মনা ব্যাপারীকে (২৭)। মোহাম্মদপুর এলাকা থেকে মো. হাফিজুল ইসলাম (২৬) গ্রেপ্তার হন। খিলগাঁও থানার পুলিশ গ্রেপ্তার করে তাজবিন খান (৩২), শরিফুল ইসলাম (২৯), মো. ফারুক (৩৫) ও শরিফুল ইসলামকে (৫৩)। হাজারীবাগ থানা থেকে গ্রেপ্তার করা হয় সুফল চৌধুরী (৩৫), মো. মুন্না (২০) ও মেহেদী হাসানকে (৩০)। বাড্ডা থানা থেকে গ্রেপ্তার করা হয় মো. সাহেব আলীকে (২১)।