ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ডিএমপির ১১৬৭ মামলা

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)ছবি : ডিএমপি নিউজের সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ১৬৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গতকাল মঙ্গলবার এ অভিযান চালানো হয়। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫১টি গাড়ি ডাম্পিং করা হয়। আরও ৭২টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।