রাজধানীর সবুজবাগে ছুরিকাঘাতে যুবক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সবুজবাগের বাগপাড়া এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম মো. আলমগীর (২৬)। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, আলমগীর জামালপুর সদর উপজেলার নারায়ণপুর গ্রামের ফজল মিয়ার ছেলে। বাগপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তাঁর ৯ মাস বয়সী একটি মেয়ে রয়েছে।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত বিশ্বাস বলেন, আলমগীর একসময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে ওই এলাকার মো. অলি (৩০) ও মো.আলী (২৮) নামের দুই ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব ছিল তাঁর। সেই দ্বন্দ্বের জেরে তাঁকে হত্যা করা হয়েছে।