রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১২, মামলা ৪৮: ডিএমপি
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় রাজধানীতে অভিযান চালিয়ে ৫১২ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৪৮টি মামলা করা হয়েছে।
গত বুধবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়। আজ শুক্রবার ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগের ৩৯ জন, লালবাগের ৪০ জন, ওয়ারীর ৭০ জন, মতিঝিলের ৭১ জন, তেজগাঁওয়ের ৪৭ জন, মিরপুরের ১১৬ জন, গুলশানের ৫৬ জন, উত্তরার ৫৬ জন ও গোয়েন্দা বিভাগের ১৭ জন আছেন।
বিজ্ঞপ্তিতে ডিএমপি বলছে, অভিযানে ১ কেজি ২০৪ গ্রাম গাঁজা, ৪ গ্রাম হেরোইন, ১৬ হাজার ৩৩৩টি ইয়াবা বড়ি, ৫০ বোতল ফেনসিডিল, ৫টি মোটরসাইকেল ও ১৫ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।