রাজধানীতে বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার
রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত শনিবার ও রোববার শাহ আলী, ভাষানটেক, মিরপুর মডেল, কাফরুল, রূপনগর, দারুসসালাম, পল্লবী ও উত্তরা পূর্ব থানা এলাকায় দিনব্যাপী এ অভিযান চালানো হয়।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক কারবারি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, ছিনতাইকারী ও মাদক সেবনের অভিযোগে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
শাহ আলী থানা এলাকায় অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রুবেল মোল্লা (৩৫), আবুল শেখ (৪০), আলামিন (২৭), আমান (২৫), এরশাদ (২৫), রাব্বি (২০), বুলবুল আহমেদ (২৫), সোহরাব হোসেন (৩৪), আকাশ (২১), তুহিন (২১), রেজাউল গাজী (২৪), আবুল কালাম (২৮), রবিন (২৬), আবুল কালাম (৪০), লিটন (৩০), মোজাম্মেল মৃধা (৫০) ও বাদশা (১৯)।
ভাষানটেক থানা এলাকায় অভিযান চালিয়ে কাজু মিয়া (৩৮), আব্দুল্লাহ সমন (১৯) ও আহাদ (২৪) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়।
মিরপুর মডেল থানা এলাকায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন বাবুল (৩০), রাসেল (৩৪), মামুন গাজী (২২), রুহুল আমিন (৩৫), রাসেল মিয়া (৩০) ও মোহাম্মদ হোসেন (৩৫)।
কাফরুল থানা এলাকায় আরিফ (২০), মেহেদি (২২), আসাদুল্লাহ সুমন (২৩) ও রাসেদ গাজী (২৮) নামের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রূপনগর থানা এলাকায় রাসেল (২৭), আলাউদ্দিন (২৮), শিপন (৪৫), আকরাম (২০), আনন্দ (২০) ও মনির (১৯) নামের ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
দারুসসালাম থানা এলাকায় অভিযান চালিয়ে জালাল হোসেন (৪২), জুয়েল মিয়া (২৮), আনোয়ার হোসেন সেলিম (৩৫), হাসান (১৮), সাব্বির রহমান (১৯) ও বাবুল মিয়া (৪৭) নামের ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পল্লবী থানা এলাকায় নয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন সাব্বির (২৬), সজিব মিয়া (২৪), বছির (৩৭), ফয়সাল (২৯), মামুন সরদার (৩৭), আবদিল (১৯), সুমন (১৯), বাদল (২৩) ও ওমর ফারুক (২৮)।
উত্তরা পূর্ব থানা এলাকায় রোববার অভিযান চালিয়ে নোমান (৩৮), লিটন (৩১), সোহেল রানা (৪৫), হৃদয় (৩৮), সজীব হোসেন বাবু (২৩), সাইফুল ইসলাম (২৫), রফিকুল ইসলাম (৩৪), সাইফুল ইসলাম সোহাগ (২৮) ও সাব্বির হোসেন (১৮) নামের নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।