পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যা মামলার অভিযোগপত্র আজ দাখিল হতে পারে: তদন্ত কর্মকর্তা

বাংলাদেশ পুলিশছবি: পুলিশের ফেসবুক পেজ

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ রোববার অভিযোগপত্র দাখিল করা হতে পারে। মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ভূঁইয়া এ তথ্য জানান।

এসআই অহিদুজ্জামান ভূঁইয়া গতকাল শনিবার বাসসকে বলেন, ‘ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শেষ হয়েছে। রোববার অভিযোগপত্র দাখিল করা হতে পারে।’

আরও পড়ুন

অহিদুজ্জামান ভূঁইয়া গতকাল আরও বলেন, তিনি অভিযোগপত্র প্রস্তুত করছেন। তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিএনএসহ বিভিন্ন প্রতিবেদন পরীক্ষা করছেন।

এ মামলার প্রধান আসামি সোহেল রানাকে ১৯ মে গ্রেপ্তার করা হয়। ২০ মে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ এই জবানবন্দি রেকর্ড করেন। পরে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তিনি। একই ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আরও পড়ুন
আরও পড়ুন