পুলিশ বক্স ভেঙ্গে ফেলা ট্রাক চালক ও সহকারি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে ঢাকার ফুলবাড়িয়া ট্রাফিক পুলিশ বক্স ভেঙ্গে ফেলা ও তিন পুলিশ সদস্য আহতের ঘটনায় জড়িত চালক ও তাঁর সহকারিকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জের কাঁচপুরএলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ট্রাকচালকের নাম মেহেদী হাসান ও তাঁর সহকারি আকবর আলী।
র্যাব–১১ এর কোম্পানী কমান্ডা মনিরুল আলম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৭ মার্চ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর তাঁরা চট্টগ্রাম ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আত্নগোপনে ছিলেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাঁচপুর এলাকার একটি চায়ের দোকানে আড্ডা দেওয়া অবস্থায় তাঁদের গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, এ ঘটনায় বংশাল থানায় মামলা হয়েছিল। গ্রেপ্তার আসামিদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।