প্রতারণা-চোরাচালানে সাদিক অ্যাগ্রো, সিআইডির অভিযোগপত্র

সাদিক অ্যাগ্রোর খামারে চোরাই পথে আনা ‘ভুট্টি’ গরুছবি: সংগৃহীত

সিআইডির তদন্তে সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে ১৩৩ কোটি ৫৫ লাখ টাকার মানি লন্ডারিংসহ গরু-মহিষ চোরাচালান, প্রতারণা ও সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়েছে। থাইল্যান্ড, মিয়ানমার, ভুটান ও নেপাল থেকে অবৈধভাবে পশু আনা এবং দেশি গরুকে বিদেশি বলে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া গেছে। প্রায় ১ কোটি ৪৭ লাখ টাকার অবৈধ সম্পদ, অনুমোদনহীন ১৮টি ব্রাহমা গরু আমদানি, ৮৬ লাখ টাকা বিদেশে পাচার ও সরকারি জমি দখলের প্রমাণ পেয়ে অভিযোগপত্র দিয়েছে সিআইডি।