পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার, নজরদারিতে অনেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের উচ্চপর্যায়ের একাধিক সূত্র বলছে, অভ্যন্তরীণ তথ্য ফাঁস এবং সাম্প্রতিক নাশকতার ঘটনায় যোগসাজশের অভিযোগে কিছু পুলিশ কর্মকর্তার নাম এসেছে। এখন পর্যন্ত দুজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের একজন আবদুল হাসান, তিনি অতিরিক্ত পুলিশ সুপার। আরেক অতিরিক্ত পুলিশ সুপার মো. কাবুল হাসানকে হেফাজতে নেওয়া হয়েছে। বাহিনীর ভেতরে নজরদারির কথা বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালেহউদ্দিন আহমদও।