পুলিশের তালিকার বাইরে বেশির ভাগ শুটার
প্রথম আলোর অনুসন্ধানে চট্টগ্রাম মহানগর ও বিভাগের সাত জেলায় (পার্বত্য তিন জেলা ও কক্সবাজার ছাড়া) পুলিশের তালিকার বাইরে অন্তত ১৩৯ জন অস্ত্রধারী সন্ত্রাসীর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কেবল চট্টগ্রাম মহানগরেই তালিকার বাইরে রয়েছে অন্তত ৮৫ জন। অথচ পুলিশের তালিকায় মহানগরে ‘শুটার’ হিসেবে নাম আছে মাত্র ৯ জনের। চট্টগ্রাম মহানগর ও বিভাগের সাত জেলায় পুলিশের তালিকায় মোট ১০৯ জনের নাম রয়েছে।