পুরান ঢাকায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা

গুলির ঘটনার পর রাজধানীর প্রবেশপথে তল্লাশি চালায় পুলিশ। বাবুবাজার এলাকা, ১০ নভেম্বর

পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি সেখানে পড়ে ছিলেন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, দুর্বৃত্তরা খুব কাছ থেকে ওই ব্যক্তিকে গুলি করে।