পুরান ঢাকায় মামুন হত্যায় আটক ২

সিসিটিভির ফুটেজে দেখা যায়, তারিক সাইফ মামুন দৌড়ে পালানোর চেষ্টা করছেন (বাঁয়ে)। দুই ব্যক্তি খুব কাছে থেকে তাঁকে গুলি করছেন (ডানে)

পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মামুনকে খুব কাছ থেকে গুলি করা হয়। পুলিশ জানায়, হত্যাকাণ্ডে 'ভাইগ্না রনি', ফারুক, কামাল ও জসিমসহ একাধিক সন্ত্রাসী জড়িত। তারা মোহাম্মদপুরের বছিলা এলাকায় থাকে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।