ঈদ সামনে রেখে জাল টাকা তৈরি করছিলেন তাঁরা

আটকপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে জাল টাকা তৈরির একটি চক্রের তিন সদস্যকে আটক করার কথা জানিয়েছে র‍্যাব-৩।

গতকাল বুধবার রাতে শরীয়তপুরের নড়িয়া থানার চরমোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। গতকাল গভীর রাতে র‍্যাব-৩ খুদে বার্তা পাঠিয়ে এ তথ্য জানায়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনের নাম আরিফ ব্যাপারী। র‍্যাব বলছে, তিনি চক্রের মূলহোতা।

র‍্যাব-৩-এর পক্ষ থেকে বলা হয়, ঈদুল ফিতর সামনে রেখে চক্রটি জাল টাকা প্রস্তুত করছিল। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোট জব্দ করা হয়েছে। এ ছাড়া জাল নোট তৈরিতে ব্যবহৃত সরঞ্জামও জব্দ করা হয়েছে।