সারা দেশে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১৭৮২

গ্রেপ্তারপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় (গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত) অভিযান চালিয়ে পুলিশ মোট ১ হাজার ৭৮২ জনকে গ্রেপ্তার করেছে।

আজ শুক্রবার পুলিশ সদর দপ্তরের পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়। খুদে বার্তায় বলা হয়, গ্রেপ্তার হওয়া আসামির মধ্যে ১ হাজার ২০৩ জন গ্রেপ্তারি পরোয়ানা ও মামলার আসামি।

এ ছাড়া বিভিন্ন ঘটনায় ৫৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি বিদেশি পিস্তল, একনলা বন্দুক ২টি, ৬টি এলজি (লাইটগান), ২১টি ধারালো অস্ত্র, ১টি লোহার কাঁচি, ২টি শাবল, ১টি কাঠের ও লোহার তৈরি থ্রি নট থ্রি রাইফেলের বাঁট ও ৯টি গুলি উদ্ধার করা হয়।

এর আগের ২৪ ঘণ্টায় গত মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ১ হাজার ৫৪৭ জনকে গ্রেপ্তার করা হয়।