পল্টনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সন্দেহে একজনকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সন্দেহে মারধরে এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁর নাম রায়হান রনি (৪০)। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পল্টনের কালভার্ট রোডে এ ঘটনা ঘটে।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আবু সালেহ প্রথম আলোর কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে আওয়ামী লীগের কর্মী সন্দেহে যুবদলসহ বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতা–কর্মী ও স্থানীয় লোকজন রায়হান রনিকে মারধর করেন।

খবর পেয়ে পুলিশ রায়হান রনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ছেড়ে দেন চিকিৎসকেরা। এসআই আবু সালেহ বলেন, চিকিৎসকদের বরাতে জানা গেছে, রায়হান রনির অবস্থা গুরুতর নয়।