দারুস সালাম এলাকায় গণপিটুনিতে দুজনের মৃত্যু

গণপিটুনিপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দারুস সালাম এলাকায় গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির-উল-হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে দারুস সালাম এলাকার আহমদনগরে গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।