পশুবাহী গাড়ি থেকে চাঁদা নেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের ৫ পুলিশ বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোরবানির পশুর গাড়ি থেকে চাঁদা আদায়ের অভিযোগে নারায়ণগঞ্জের দুজন উপপরিদর্শকসহ (এসআই) পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সাময়িক বরখাস্ত হওয়া পাঁচজন হলেন এসআই শেখ নজরুল ইসলাম, আসাদুজ্জামান; কনস্টেবল মো. নাজির শেখ, যুগল মন্ডল ও তানভীর হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গরুর গাড়ি থেকে চাঁদা আদায়ের বিষয়টি একটি বেসরকারি টেলিভিশনে খবর প্রচারিত হয়। এরপরই জেলা পুলিশ সুপার এই পাঁচজনকে সাময়িক বরখাস্ত করেন। এ ঘটনায় নারায়ণগঞ্জের জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম) প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।