পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ রিভলবারসহ গ্রেপ্তার: র‍্যাব

গত বছরের নভেম্বরে রাজধানীর মিরপুরের পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করে সন্ত্রাসীরাছবি: দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে

রাজধানীর মিরপুরের পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় দুই ব্যক্তিকে বিদেশি রিভলবার, গুলিসহ গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‍্যাব।

আজ শুক্রবার র‍্যাবের পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। খুদে বার্তায় বলা হয়, গ্রেপ্তার দুই ব্যক্তি এই ‘কিলিং মিশনে’ অংশগ্রহণ করেন। তাঁরা ‘শুটার’ ছিলেন।

এ বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানাবে র‍্যাব-৪। আজ বেলা ১১টায় র‍্যাব-৪-এর সদর দপ্তরে এই প্রেস ব্রিফিং হবে।

গোলাম কিবরিয়া
ছবি: বিএনপির ফেসবুক পেজ

গত বছরের নভেম্বরে খুন হন কিবরিয়া (৪৭)। মিরপুর–১২ নম্বরের বি ব্লকের ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ নামের একটি দোকানে ঢুকে খুব কাছ থেকে গুলি করে তাঁকে হত্যা করে মুখোশধারী তিন সন্ত্রাসী।

কিবরিয়া ছিলেন পল্লবী থানা যুবদলের সদস্যসচিব। এ হত্যার ঘটনা তদন্তে যুক্ত পুলিশ কর্মকর্তারা প্রথম আলোকে বলেছিলেন, এলাকায় আধিপত্য বিস্তারসহ লেনদেন নিয়ে দ্বন্দ্ব থেকে কিবরিয়াকে হত্যা করা হয়। ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

আরও পড়ুন