ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, অধ্যক্ষের গাড়িচালকসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তেজগাঁও এলাকায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের গাড়িচালকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাড়িচালক রিয়াদ হোসেন ও কর্মচারী ইয়াসিন শরীফ।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ক্যাম্পাসের একটি কক্ষে ডেকে নিয়ে ওই শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা করা হয়। ভুক্তভোগী বাদী হয়ে মামলা করলে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। তদন্ত শেষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।