লালবাগ ও কামরাঙ্গীরচরে গভীর রাতে অভিযান, যুবলীগের দুই সদস্য গ্রেপ্তার: ডিএমপি

গ্রেপ্তারপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালবাগ ও কামরাঙ্গীরচর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

আজ রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ডিএমপি বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাসুম (৪৪) ও হৃদয় হাসান (২৪)।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে লালবাগ ও কামরাঙ্গীরচর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি বলছে, গ্রেপ্তার মাসুম লালবাগ থানা যুবলীগের সদস্য। তিনি লালবাগ থানার ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনের অন্যতম সহযোগী। গ্রেপ্তার অপর ব্যক্তি হৃদয় কামরাঙ্গীরচর থানা যুবলীগের সদস্য।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।