অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ার পালংখালী বাজারে গতকাল শুক্রবার ভোররাতে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে। স্থানীয় সূত্র জানায়, আগুনে সাতটি দোকানের সব মালামাল পুড়ে যায়। দোকান মালিকেরা কোনো মালামাল রক্ষা করতে পারেননি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের তালিকা করা হচ্ছে। তাঁদের সরকারিভাবে সহায়তা করা হবে।